পঞ্চগড় থেকে মনোয়নপত্র জমা দিলেন জেলা আ.লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা
পঞ্চগড় প্রতিনিধি -দেশের মধ্যে সর্ব প্রথম অনলাইনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন পঞ্চগড়-১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাঈমুজ্জামান মুক্তা।
গতকাল শনিবার দুপুরে জেলা সদরের কাজীপাড়ায় নিজ বাসভবনের সামনে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে তিনি অনলাইনে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তিনি বলেন, মনোনয়ন প্রত্যাশীরা সবাই ঢাকায় অবস্থান করে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। পরে তা পূরণ করে জমা দেবেন। আমি জাতীয় সংসদের ১ এবং পঞ্চগড়-১ আসন থেকে ৫০ হাজার টাকা জমা দিয়ে সর্ব প্রথম অনলাইনে মনোনয়ন পত্র জমা প্রদান করলাম। তিনি আরও বলেন, আমি গত ১০ বছর ধরে এই আসনের তিন উপজেলার ২৩টি ইউনিয়নে গনসংযোগ, জনসভা, কর্মীসভা, উঠোন বৈঠকসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছি। আশা করছি আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এই আসনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দিবেন। আমার সাথে আওয়ামীলীগসহ সাধারণ মানুষের যে সেতুবন্ধন তৈরী হয়েছে তাতে করে আমার বিশ্বাষ নেত্রীকে আমি জাতীয় সংসদের এক নম্বর আসনটি উপহার দিতে পারবো। এ সময় অন্যান্যে মাঝে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগ নেতা ও পঞ্চগড় পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল ইসলাম, অমরখানা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, পৌর যুবলীগের সভাপতি ও পৌর মেয়র হাসনাত মো. হামিদুর রহমান, কাউন্সিলর ইরান চৌধুরী প্রমূখ।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































